ঘোড়াঘাট ছিনিয়ে নিল বিএনপি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিএনপির শামীম হোসেন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শামীম হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তবিবুর রহমান।
এই উপজেলায় বিদায়ী চেয়ারম্যান আওয়ামী রীগ নেতা শুভ রহমান।
বৃহস্পতিবার এই উপজেলায় ৩৬টি কেন্দ্রের সব কয়টির ঘোষিত ফলাফলে শামীম টেলিফোন প্রতীকে ২৪ হাজার ২০৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুর রাফে খন্দকার মটরসাইকেল প্রতীক নিয়ে ২০ হাজার ৬১০ ভোট পেয়েছেন।
