২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরের কাউখালীতে বিএনপি ফের নির্বাচিত

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী এস এম আহসান কবীর নির্বাচিত হয়েছেন। তিনি এ উপজেলায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 09:23 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৩৭ ভোট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব বেসরকারিভাবে এ তথ্য জানান।

এদিকে জয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু সাইদ মিয়া মনু।

তিনি পেয়েছেন ৭ হাজার ৬২৮ ভোট।

এই উপজেলায় ভোটার সংখ্যা ৪৭ হাজার ৩৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২৭টি এবং সবগুলো কেন্দ্রই ছিল ঝুঁকিপূর্ণ।

এ জেলার নাজিরপুর অন্য উপজেলাতেও এদিন ভোট গ্রহণ হয়। ২৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম খান এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।