ঠাকুরগাঁওয়ে বালিয়াডাংগীতে আ.লীগ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীক নিয়ে মো. সফিকুল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আবু হায়াত নূরুন্নবী পেয়েছেন ৪২ হাজার ৮৭৬ ভোট।
ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ইসলাম।
এ উপজেলায় আগেও আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান ছিলেন।
এ জেলায় রাণীশংকাইল উপজেলাতেও দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। তবে তার ফলাফল এখনও প্রকাশ করা হযনি।
