গাইবান্ধায় বিএনপি-জাপায় ভাগাভাগি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থী এবং সাঘাটায় জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুল লতিফ প্রধান আনারস প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৪১৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী নুরুন-নবী প্রধান মাইক প্রতীকে এক লাখ ৩২ হাজার ৪৫৫ ভোট নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি সমর্থিত আকতারা বেগম রুপা কলস প্রতীকে ৮২ হাজার ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাঘাটা উপজেলা
সাঘাটা উপজেলার ইউএনও আব্দুল আউয়াল জানান, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জুর মোটর সাইকেল প্রতীকে ৩২ হাজার ২৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মোহাম্মদ আলীর চিড়িং প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৬৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জাপা (এরশাদ) সমর্থিত মমিতুল হক নয়ন চশমা প্রতীকে ৩৪ হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নাজনীন বেগম হাঁস প্রতীকে ৫৪ হাজার ১৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
প্রথম দফায় এ জেলার দুটি উপজেলায় নির্বাচন হয়েছে।
