২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

আড্ডানামা ৬: বিজ্ঞাপনের জগতে গীতিআরা সাফিয়া চৌধুরী

এইচএসসি পাস করার পর বাড়ির কেউ কেউ ভীত ছিলেন, এবার বোধহয় ড. মুহম্মদ শহীদুল্লাহ তার নাতনির সম্বন্ধ দেখবেন; কিন্তু তা হয়নি। নাতনির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফরম এনে আশ্বস্ত করেছিলেন সবাইকে। সেই নাতনি এক সময় সাহস আর আত্মবিশ্বাসকে পুঁজি করে গড়ে তোলেন একটি বিজ্ঞাপনী সংস্থা; যার বয়স ৫০ পেরিয়েছে। গ্লিটজের সাক্ষাৎকার সিরিজ আড্ডানামার ষষ্ঠ পর্বে অতিথি হয়ে এসেছিলেন বিজ্ঞাপনী সংস্থা ‘অ্যাডকম’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী। আড্ডানামার সঙ্গী হতে বৃহস্পতিবার রাত ৮টায় চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 08:04 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM