একটি ব্যাংকের কমপক্ষে ৩০ বছরের ইতিবাচক ইতিহাস থাকা দরকার: শাহজালাল ব্যাংকের এমডি
যদি ঠিকমতো আইন এবং নিয়মকানুন প্রয়োগ করা হয় এবং সবাই মেনে চলে তাহলে ব্যাংকিং খাতে আস্থা ফিরতে বেশি সময় লাগবে না। ইসলামী ব্যাংকিং যারা করে তাদের কনভেনশাল ব্যাংকিংয়ের চাইতে বেশি স্বচ্ছ থাকা উচিত। আর দুর্বল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকের মার্জার ফলপ্রসু হওয়ার সম্ভবনা কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের নিয়মিত আয়োজন ‘চিনওয়্যাগ উইথ দ্য চিফস’ এ এসব কথা বলেছেন মোসলেহ উদ্দীন আহমেদ। তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক।