কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেছেন, কাশিয়ানী ও মুকসুদপুর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।