ফিফা কংগ্রেসে ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি ফিলিস্তিনের জিবরিল রাজৌবের
ফিফা কংগ্রেসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট বাসিম শেখ সুলিমানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিবরিল রাজৌব। পশ্চিম তীরের বসতিভিত্তিক ক্লাবগুলোকে ইসরায়েলি লিগে খেলার অনুমতি দেওয়ার বিষয়ে ফিফার ভূমিকার সমালোচনা করেছেন তিনি। ফিফা এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে নিয়ে গেছে।