বিশ্বকাপ ফুটবলে খেলে যাওয়া দক্ষিণ আফ্রিকান ফুটবলারের মৃত্যু
দেশের হয়ে বিশ্বকাপ খেলে যাওয়ার দুই সপ্তাহের মাথায় পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন জেডেন অ্যাডামস। দক্ষিণ আফ্রিকার এই মিডফিল্ডারের বয়স হয়েছিল ২৫ বছর। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে অ্যাডামসের মৃত্যুর কোনো কারণ জানানো হয়নি।