চাওয়া অনুযায়ী আসন না পেলে ১১ দলীয় জোট ছাড়ার আভাস দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ওই জোটে কোন দল কত আসন পাচ্ছে, সে ঘোষণা ‘দুয়েক দিনের’ মধ্যেই আসবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।