বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রোববার বেলা সাড়ে ১১টায় সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।