উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও অধিনায়ক মারিয়া মান্দার নেতৃত্বেই মাটি কামড়ে পড়ে ছিল বাংলাদেশ দল। ২-১ গোলের জয়ে ফলও পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ককে প্রশংসায় ভাসালেন কোচ।