অনলাইন লেনদেনে খরচ কমাতে কাজ করছে ভিসা: কান্ট্রি ম্যানেজার
বাংলাদেশে অর্থ লেনদেনের ধরণ দ্রুত বদলাচ্ছে। নগদ টাকার পাশাপাশি কার্ড, মোবাইল পেমেন্ট, কিউআর কোড এবং ই-কমার্সের ব্যবহার বাড়ছে প্রতিনিয়ত। একই সঙ্গে পেমেন্ট প্রযুক্তিও এগোচ্ছে নতুন এক পর্যায়ে, যেখানে শুধু দ্রুত লেনদেন নয়, গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন।