সাংহাই চলচ্চিত্র উৎসব: সেরা চিত্রগ্রহণ পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
বাংলাদেশের সিনেমা 'সাঁকোটা দুলছে' ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে সেরা চিত্রগ্রহণ পুরস্কার জিতে নিয়েছে। ইশতিয়াক আহমাদ জিহাদের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক। সম্পূর্ণ সাদাকালোতে নির্মিত এই সিনেমায় কুসংস্কার, পিতৃতন্ত্র ও সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তি চাওয়া তিন কিশোরীর স্বপ্ন বুনেছেন পরিচালক।