মেয়ে মানুষকে নাকি ভোট দেবে না, তাই আমাকে অনেকে বলেছে সরে আসতে: উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেল। এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন জুলাই আন্দোলনের সামনের সারির নেতা উমামা ফাতেমা। আর সাধারণ সম্পাদক পদে লড়বেন আল সাদী ভূইয়া, যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণার পর উমামা ফাতেমা বলেন, “বাংলাদেশকে এখনও অনেক দূর হাঁটতে হবে। আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সেই আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যাব।”

সাবিকুন্নাহার লিপি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২১:০২, ২১ আগস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৬