১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় নেতৃত্ব ছাত্র রাজনীতি থেকেই আসবে–এ ধারণা ভুল: তোফায়েল আহমেদ

গত অর্ধ শতাব্দী ধরে যে ধারণা ঘিরে বাংলাদেশের জাতীয় রাজনীতি আবর্তিত হয়ে আসছে, তাতে গুরুতর গলদ দেখছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 09:45 PM

Updated : 02 Sep 2026, 01:26 AM

গত অর্ধ শতাব্দী ধরে যে ধারণা ঘিরে বাংলাদেশের জাতীয় রাজনীতি আবর্তিত হয়ে আসছে, তাতে গুরুতর গলদ দেখছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ।

তিনি বলছেন, “আমি জনসাধারণের জন্য কাজ করলাম না। ইউনিভার্সিটিতে পড়লাম। ক্যাম্পাসে মিছিল করলাম। ক্যাম্পাসের নেতা হয়ে আমি জাতীয় নেতা হয়ে যাব। আমি তো দেশের কোনো সমস্যা বুঝব না; বুঝতেছিও না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেন, “সমস্ত নেতৃত্ব আসবে স্টুডেন্ট পলিটিক্স থেকে, এটা একটা রং কনসেপ্ট; দুনিয়ার কোনো দেশে এটা হয় না।”

তার ভাষ্য, নেতৃত্ব আসা দরকার স্থানীয় সরকার থেকে। কারণ জনসাধারণের সঙ্গে কাজের অভিজ্ঞতাধারীরা সংকট অনুধাবনের পাশাপাশি তা উৎরানোর পথও বাতলাতে পারেন।

অধ্যাপক তোফায়েল এও মনে করেন, স্থানীয় সরকার থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।

স্থানীয় সরকারকে কার্যকর করতে এর কাঠামো ও ভোট পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা জরুরি বলেও তার বিশ্বাস।

এর পাশাপাশি বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা, প্রস্তাবিত কাঠামো ও ভোটের ধরন পরিবর্তন, নারী নেতৃত্ব বিকাশের ভিন্ন পথ নিয়ে ইনসাইড আউটে তিনি খোলামেলা আলোচনা করেছেন।