ডাকসু: আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনেই ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ প্রার্থীদের
ডাকসু নির্বাচন-২০২৫ এর আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনেই ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তুললেন প্রার্থীরা। বিভিন্ন প্যানেলের নেতারা সমর্থকদের নিয়ে প্রথম দিনের প্রচারণা শুরু করেছেন। শিবির প্যানেলের সবার প্রার্থীতা বাতিলের দাবির পাশাপাশি ছিল নির্বাচন থেকে ‘সরে দাঁড়ানোর’ ঘোষণাও।