মিটফোর্ডে মাথা থেঁতলে নির্মমতা: দুই আসামি তিন দিনের রিমান্ডে
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগের ওপর পাথরের আঘাত করে নির্মমতার মামলায় দুই আসামি মো. পারভেজ ও মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।