লেখাপড়া, ঘরসংসার গৌন; সবার আগে মঞ্চ, সংলাপ আর দর্শক। তিনি অভিনেতা মামুনুর রশীদ। তবে অভিনেতা হওয়ার আগেই হয়েছিলেন নাটক রচয়িতা। বয়স ১৮ হতেই বুঝেছিলেন, সময়ের সঙ্গে টিকে থাকতে হলে মঞ্চের পাশাপাশি আঁকড়ে ধরতে হবে টেলিভিশনের পর্দা। আশি ছুঁই ছুঁই এ অভিনেতা স্বপ্ন দেখেন তেমন একটি রাষ্ট্রের, যেখানে মানুষে মানুষে সম্পর্কের মাঝে ধর্ম কখনও দেয়াল হয়ে ওঠে না। আড্ডানামার পঞ্চম পর্বে অতিথি হয়ে এসেছিলেন মামুনুর রশীদ। শিল্পের প্রতি নিবেদিত হলেও তা থেকে জীবিকার সংস্থান না হওয়ার আক্ষেপের কথাও তিনি বলেছেন। গ্লিটজের এ সাক্ষাৎকার সিরিজ আয়োজনে সহযোগিতায় আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল।