ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখাতে চায় বাংলাদেশ
গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে রোববার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হওয়ার পথে এগিয়ে থাকা ভারতের জন্য এই ম্যাচে ড্র-ই যথেষ্ট। তবে, বাংলাদেশের সামনে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই।