২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের লোকজন থাকার তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী জড়ো হয়েছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কাউকে হয়রানি কারার উদ্দেশ্যে এটা করা হয়নি। শনিবার ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে এরমধ্য থেকে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 04:16 PM

Updated : 27 Sep 2026, 04:16 PM