ট্রাম্প বলছেন আলোচনা চায় ইরান, ‘পরিকল্পনা নেই’ ইরানের
য়ুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনায় আগ্রহী। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই মুহূর্তে আলোচনার কোনো পরিকল্পনা নেই; তাদের অগ্রাধিকার প্রতিরক্ষা। ট্রাম্প নতুন হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইরান বলছে, সমঝোতার শর্ত বাস্তবায়ন না হলে তারা নিজেদের প্রতিশ্রুতিও মানবে না।