সেই সত্তরের দশকে এক তরুণী ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে পাড়ি দিলেন লন্ডনে, মানুষ কটাক্ষ করল, ‘দর্জি’ বলে; ‘লন্ডন কলেজ অব ফ্যাশন’ এ পেলেন সেরা শিক্ষার্থীর স্বীকৃতি। হয়ে গেলেন মডেল, হয়ে উঠলেন ভোগ, হার্পার্স, কসমোপলিটান, মারি ক্লেয়ারসহ বহু ফ্যাশন সাময়িকীর মুখ। বাঙালি ফ্যাশনকে বিশ্ব মঞ্চে ছড়িতে দিতে তার তিন দশকের সংগ্রাম; জামদানি ও মসলিনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই তার এখনকার লক্ষ্য। আড্ডানামার তৃতীয় পর্বে অতিথি হয়ে এসে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেছেন তার মডেল জীবন, ফ্যাশন এবং বাঙালি কারিগরদের নিয়ে অবিরাম পথচলার গল্প। গ্লিটজের এ সাক্ষাৎকার সিরিজ আয়োজনে সহযোগিতা করেছে আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতাল।