যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে ইরান: আরাগচি
তুরস্কের রাজধানী ইস্তানবুলে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, রোববারই তিনি মস্কো যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার তিনি আলোচনায় বসবেন। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ এবং তা ‘অমার্জনীয়’।
যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে ইরান: আরাগচি
