সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সিনেমায় বাবা চরিত্রের উপস্থাপনা। একসময় কঠোর ও কর্তৃত্বপরায়ণ বাবাদের দেখা মিললেও হালের দুনিয়ায় তারা বন্ধু হিসেবেই ধরা দিয়েছেন সন্তানের কাছে। তেমনই কিছু সিনেমার মধ্যে বলিউড, হলিউড এবং দেশের কিছু সিনেমার খোঁজ তুলে ধরা হল বাবা দিবসে।