পারমাণবিক মহড়া চালালো রাশিয়া
বড় ধরনের পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দিনব্যাপী মহড়ার ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ায় ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপক, ১৪০টি বিমান, ৭৩টি যুদ্ধজাহাজ এবং আটটি কৌশলগত পারমাণবিক সাবমেরিনসহ মোট ১৩টি সাবমেরিন অংশ নিচ্ছে।