শিক্ষা ভবনের সামনে অবস্থান শিক্ষার্থীদের
ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারিসহ চার দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেয় একদল শিক্ষার্থী। তিন দিনের মধ্যে অধ্যাদেশ জারির প্রতিশ্রুতি ছাড়া সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা।