বাজারে উঠছে সোনারগাঁওয়ের লিচু
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাগানগুলোর সবুজ গাছজুড়ে থোকায় থোকায় ঝুলছে লাল লিচু। দাম বেশি পাওয়ার আশায় সেগুলো পুরোপুরি পরিপক্ব হওয়ার আগেই বাজারে তুলছেন ব্যবসায়ীরা। বাগান মালিকরা বলছেন, খরা আর ঝড়-বৃষ্টির কারণে এবার ফলন প্রত্যাশিত হয়নি।