ঝুঁকি জেনেও বসবাস
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের দুটি ভবনের গায়ে ঝুলছে ব্যানার, যাতে লেখা ‘ঝুঁকিপূর্ণ ভবন’। বসবাস ও ব্যবহার অনুপোযোগী ঘোষণা করে এ ব্যানার লাগালেও সেখানে দিব্যি চলছে স্বাভাবিক কার্যক্রম। ঝুঁকি জেনেও অনেক চিকিৎসক-কর্মচারী সপরিবারে সেখানে থাকছেন। চলছে চিকিৎসা কার্যক্রমও।