২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তির মুখে কেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তোলপাড় শুরু হয়েছে? যিনি আইনের চোখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, তার ফেরা কেন আজ রাজনীতিতে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠছে? অভ্যুত্থান-পরবর্তী দেড় বছরের ব্যর্থতা কি স্বৈরশাসনের অপরাধকে গৌণ করে দিচ্ছে?
নতুন সরকারপ্রধানের প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেওয়া কি বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা? ভারত ও চীনের সংবাদমাধ্যমের ভিন্ন বয়ানের আড়ালে লুকিয়ে থাকা ভূরাজনৈতিক সমীকরণ কী বলছে?
চীন, যুক্তরাষ্ট্র ও ভারত—এই তিন শক্তির মাঝে ভারসাম্য রক্ষা করে চলার কূটনীতিই বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা টিকিয়ে রাখার প্রধান শর্ত। ভারসাম্যে একটু নড়চড় হলে তার প্রভাব পড়বে আমাদের বিনিয়োগ থেকে শুরু করে সার্বভৌমত্বেও।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে।
চীনের ঋণ-প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের বাজার আর ভারতের জ্বালানি ও ভৌগোলিক ট্রানজিট—এই ত্রিমাত্রিক সমীকরণ থেকে বাংলাদেশ কি পারবে নিজের অর্থনৈতিক সুবিধা বের করে আনতে?
সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রতিবেশী সম্পর্কের ‘ডিভোর্স’ হতে পারে না। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভারতের ‘পুশ ইন’ বন্ধ এবং সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।
এ ঘটনায় কেউ হতাহত হননি, বর্তমানে সীমান্ত পরিস্থিতি ‘শান্ত ও স্থিতিশীল’ রয়েছে বলে নাজমুল হকের ভাষ্য।
ভারত এখন বাংলাদেশিদের জন্য প্রতিদিন প্রায় এক হাজার মেডিকেল ভিসা দিচ্ছে।