শীত ঘিরে ‘গায়ে হলুদের নকশা’ তৈরির ধুম
নানা ডিজাইনে কর্কশিট কেটে তাতে লেখা হচ্ছে ‘গায়ে হলুদ’ কিংবা ‘হলুদ সন্ধ্যা’। হলদে রঙের প্রাধান্য রেখেই সাজানো হচ্ছে বিভিন্ন রঙ-তুলিতে। এরপর সেগুলো শুকিয়ে তোলা হচ্ছে দোকানের তাকে। শীতের শুরুর দিকে যেন বিয়ের ধুম পড়ে যায়, তাই সাজসজ্জার দোকানগুলোও ব্যস্ত হয়ে পড়ে এসব কারুকাজ তৈরিতে। ঢাকার শাহবাগে শিশু পার্কের পাশের দোকানগুলোর কারিগররা এখন গায়ে হলুদের নকশা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।