Published : 21 Nov 2025, 06:18 PM
নানা ডিজাইনে কর্কশিট কেটে তাতে লেখা হচ্ছে ‘গায়ে হলুদ’ কিংবা ‘হলুদ সন্ধ্যা’। হলদে রঙের প্রাধান্য রেখেই সাজানো হচ্ছে বিভিন্ন রঙ-তুলিতে। এরপর সেগুলো শুকিয়ে তোলা হচ্ছে দোকানের তাকে। শীতের শুরুর দিকে যেন বিয়ের ধুম পড়ে যায়, তাই সাজসজ্জার দোকানগুলোও ব্যস্ত হয়ে পড়ে এসব কারুকাজ তৈরিতে। ঢাকার শাহবাগে শিশু পার্কের পাশের দোকানগুলোর কারিগররা এখন গায়ে হলুদের নকশা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
শীতের শুরুতে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কর্কশিট দিয়ে বানানো নকশার চাহিদা থাকে বেশি। ফলে বিয়ের সাজসজ্জার দোকানগুলো এসব নকশা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে
কর্কশিটের আকার ও নকশার ভিন্নতার কারণে দামেও ভিন্নতা থাকে। গায়ে হলুদ অনুষ্ঠান আয়োজনের এসব নকশা শাহবাগের দোকানগুলোতে ২০০ টাকা থেকে ১০০০ টাকায় মেলে
শীতের শুরুর দিকে বিয়ে ঘিরে কর্কশিটের নকশার চাহিদা বেড়ে যায়। এসময় কারিগররাও সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যান
শাহবাগে শিশু পার্কের পাশে কর্কশিটে গায়ে হলুদ অনুষ্ঠানের নকশা তৈরির কাজ চলছে পালাক্রমে। প্রথমে সাদা কর্কশিটকে কেটে নকশা করা হয়। এরপর দেওয়া হয় বাহারি রঙ
ঢাকার শাহবাগে কর্কশিটের নকশার দোকানে তৈরি করা হচ্ছে বিয়ে বা গায়ে হলুদের নকশা। দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে চোখের নিমিষেই এসব নকশা তৈরি করে ফেলছেন কারিগররা
ঢাকার শাহবাগে কর্কশিটের নকশা তৈরির পর শুকানো হচ্ছে। ভালোভাবে শুকালে সেগুলো বিক্রয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে