ভারি বৃষ্টিতে প্লাবিত কুড়িগ্রাম, লালমনিরহাটের নিম্নাঞ্চল
কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নিম্নাঞ্চলে। লালমনিরহাট জেলার হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আর বন্যা মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে কুড়িগ্রাম জেলায়।