বিদ্যালয়ে নাস্তার বাক্সে ভেজাল খাবার; আর বিষাক্ত মন?
আমাদের পুরো শিক্ষাব্যবস্থা আজ জ্ঞানচর্চার বদলে প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আর এই প্রতিযোগিতার শুরুটা হয় শিশুর টিফিন বক্স আর স্কুলের গেট থেকেই। একদিকে দামি পেস্ট্রি-বার্গার আর ব্যক্তিগত গাড়ি, অন্যদিকে স্রেফ আলুভাজি আর পায়ে হেঁটে স্কুলে আসা সহপাঠী। এই সব দৃশ্য শিশুদের মনে কী ধরনের বিষক্রিয়া তৈরি করছে?