১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতে হবে ৫ গাছ

প্রাথমিক শিক্ষা পদক দেওয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 09:36 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে পাঁচটি করে গাছ লাগাতে হবে।

আগামী ১৫ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর এ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেদিন জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হবে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গাছের চারা রোপন করবেন। এর সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ফলজ, বনজ ও ঔষধি ক্যাটাগরির পাঁচটি গাছ লাগাতে বলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।

“এ বিষয়ে বিভাগীয় উপ-পরিচালকদের ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আদেশ জারি করেছে।” 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।