০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাধ্যমিকে অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনি পরীক্ষা পেছাল

অনিবার্য কারণে এ নির্দেশনা দেওয়ার কথা বলেছে মাউশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 06:58 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক ও এসএসসির প্রাক নির্বাচনি পরীক্ষা তিন দিন পিছিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে এসব পরীক্ষা শুরু হয়ে চলবে ১৬ জুলাই পর্যন্ত।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এ নির্দেশনা দিয়েছে।

ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুয়ায়ী, ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনি পরীক্ষা হওয়ার কথা ছিল।

অনিবার্য কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আদেশে বলেছে মাউশি।