০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট মাকালু জয়ী বাবর আলী বলেন, "পর্বতে জীবন-মৃত্যু এত কাছাকাছি; এখানে জীবন-মৃত্যু হাত ধরাধরি করে চলে।"
“ভয়াবহ ঠান্ডা আর হাড় হিম করা বাতাসের জন্য এই পর্বতে কাটানো প্রতিটা মিনিটই ছিল এক অর্থে কঠিন।”
“আমি ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একজন মানুষ। আমি কীভাবে ২৭ হাজার ৮৩৮ ফুট উঁচু একটা মাউন্টেন, সেটা জয় করতে পারি? আমি অল্প সময়ের জন্য সেটা ছুঁতে পারি।”
পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাকালু’ জয়ের পর সোমবার হোয়াটসঅ্যাপে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন বাবর আলী।
মাকালু শীর্ষে লাল সবুজ ওড়ালেন বাবর। বিশ্বের ১৪টি আট হাজারি পর্বতের মধ্যে পাঁচটির চূড়া ছোঁয়া শেষ।
এখন পর্যন্ত আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতে অভিযানে গিয়ে পাঁচটিতেই সফল হলেন চট্টগ্রামের ছেলে বাবর।
শুক্রবার মধ্যরাতে তার চূড়ায় পৌঁছানোর যাত্রা শুরু হওয়ার কথা, বলেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।
এই অভিযানে শীর্ষ ছুঁতে পারলে তা হবে কোনো বাংলাদেশি পর্বতারোহীর মাকালুতে প্রথম সফল সামিট।