ডাকসু নির্বাচনে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে থাকবে সেনাবাহিনী
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ভোটের শুরু থেকে ফল ঘোষণা পর্যন্ত ক্যাম্পাসের প্রধান ৭টি প্রবেশপথে তারা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। এছাড়া, ভোটের জন্য নির্দিষ্ট সময় বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন।