বাজার, ব্র্যান্ড ও জেন্ডার রাজনীতি
বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে জেন্ডার দৃষ্টিভঙ্গি প্রায় অনুপস্থিত। শিল্পগোষ্ঠী ও করপোরেট সাফল্যের গল্পের ভিড়ে আমরা খুব কমই দেখি, জেন্ডার কীভাবে ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা, নেটওয়ার্কে প্রবেশাধিকার ও বাজারে বৈধতা গঠনে ভূমিকা রাখে।