জনগণ যাদের হাতে নিরাপদ নয়, তারা ক্ষমতায় গেলে জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষা ‘কাদের দিয়ে’ বাস্তবায়ন হবে, দেশের যুবকরা বুঝতে পেরেছে। তারা ‘আধিপত্যবাদের’ পক্ষ নেবে, নাকি এর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। শুক্রবার নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেন।