২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
এক লাফে ৮০ শতাংশ দাম বাড়ানো দেশের উড়োজাহাজ চলাচল খাতের জন্য অত্যন্ত ‘ক্ষতিকর’ হবে বলে তুলে ধরেছে সংগঠনটি।
দামে ওঠা-নামা থাকলেও ফরিদপুরে বাড়তে শুরু করেছে পেঁয়াজের পাইকারি দর। বাজারে সরবরাহ কমে যাওয়ায় ১০ দিনে দুই হাজার থেকে মণপ্রতি পেঁয়াজের দাম ২ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে।
এখন যেহেতু অরাজনৈতিক সরকার দায়িত্বে আছে, সুযোগ ছিল চালের দাম বাড়ার প্রকৃত কারণ খুঁজে দেখার, কিন্তু এখনো সেই চেষ্টা চোখে পড়ছে না।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাট আম বাজারে মঙ্গলবার খিরসাপাত আম মণপ্রতি ৩ হাজার থেকে ৪ হাজার দুইশত টাকায় বিক্রি হয়েছে।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ মনে করেন, নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিনিয়োগবান্ধব–তা শক্তিশালীভাবে বলা যাবে না। বাজেটের প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ না থাকা এই বাজেটের সবচেয়ে দুর্বল দিক।”
অর্থনৈতিক কাঠামো গরিববান্ধব না হলে, বাজেট গরিববান্ধব হবে না বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএসে এর সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটের বিশেষ পর্বে যোগ দিয়ে তিনি বলেন, “ন্যূনতম কর বাড়ানো হলে তা করদাতাদের নিরুৎসাহিত করতে পারে।”
এ ছাড়া বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানান জোটের নেতারা।
“বাজারে একটা ধারণা ছিল যে দাম বাড়বে, সবাই ভেবেছে, ‘দুইদিন রেখে দেই, তাহলে লাভ হবে’, যে কারণে সংকট বেড়েছে”, বলেন টি কে গ্রুপের পরিচালক।