ধর্মভিত্তিক জাতীয়তাবাদ: জায়নবাদ, হিন্দুত্ববাদ ও মুসলিম জাতীয়তাবাদের তুলনামূলক পাঠ
উনিশ শতকের ইউরোপীয় ইহুদি-বিদ্বেষ কীভাবে জন্ম দিল এক নতুন রাষ্ট্রদর্শন—জায়নবাদের? একই সময়ে ভারতীয় উপমহাদেশে দানা বাঁধা হিন্দুত্ববাদ ও মুসলিম জাতীয়তাবাদের সঙ্গে জায়নবাদের তাত্ত্বিক মিল কোথায়? থিওডোর হার্টজলের জায়নবাদ, সাভারকারের হিন্দুত্ববাদ এবং জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত মুসলিম জাতীয়তাবাদ কীভাবে নিজ নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্তি-বিরোধী মতবাদ হয়ে উঠল?