রাজধানীতে মিলাদুন্নবীর ‘জশনে জুলুস’
হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন ও ওফাতের দিন স্মরণে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে রাজধানীসহ সারা দেশে। শনিবার কর্মসূচি অংশ হিসেবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের করা হয়ে ‘জশনে জুলুস’। আঞ্জুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভাণ্ডারীয়া এ শোভাযাত্রা আয়োজন করে।