বৃষ্টির পানিতে সৌদি আরবের মরুভূমির একটি মৌসুমি হ্রদ ভরে উঠেছে
দেরিতে হওয়া বৃষ্টির পানিতে সৌদি আরবের মরুভূমির একটি মৌসুমি হ্রদ কানায় কানায় ভরে উঠেছে। উনাইজাহর আল-আওশাজিয়াহ অববাহিকা জুড়ে ছড়িয়ে থাকা হ্রদটি এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। হ্রদটির চারপাশ ছোট ছোট গুল্মজাতীয় উদ্ভিদ, বালিয়াড়ি এবং পাথুরে পাহাড়ে ঘেরা।