জকসু নির্বাচন: ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার দুই দশক পর প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। মেশিনে ভোট গণনার কথা থাকলেও ত্রুটির কারণে সেই কাজ হচ্ছে হাতে। ফলে ধীরগতিতে চলছে গণনার কাজ। ভোটের ফলাফলের জন্য এখন অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা।