Published : 07 Jan 2026, 04:23 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৩টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভোটের ব্যবধানে আরও কিছুটা গেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
প্রথম দিকে ভিপি পদে শিবিরের প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পিছিয়ে থাকলেও ৩৯টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলে তিনি এগিয়ে যান। তখন পেছনে পড়ে যান ছাত্রদল-ছাত্রঅধিকার প্যানেলের প্রার্থী একেএম রাকিব।
অপরদিকে জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা শুরু থেকে এগিয়ে ছিলেন। নতুন কেন্দ্রের ভোট ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে তাদের ব্যবধান আরও বেড়ে যায়।
এগুলো ছাড়া অন্যান্য সম্পাদকীয় পদেও শিবিরের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সদস্য পদের শীর্ষ সাতেও এগিয়ে আছেন এ প্যানেলের প্রার্থীরা।
কেন্দ্রীয় সংসদের পাঁচটি কেন্দ্র ও হল শিক্ষার্থী সংসদের ফল এখনও বাকি আছে। এগুলোর ফল না পাওয়া পর্যন্ত কে বিজয়ী হতে যাচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না।
৩৩টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৪৪৩২ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবির প্যানেলের প্রার্থী রিয়াজুল।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ঐক্যবদ্ধ ‘নির্ভীক জবিয়ান’ প্যানেলের রাকিব পেয়েছেন রাকিব ৩৭৭৭ ভোট।
শিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ৬৫৫ ভোটে এগিয়ে আছেন।
জিএস পদে ৪৪৪৪ ভোট পেয়ে আগের মত এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্র অধিকার প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৫৫৭ ভোট।
অপরদিকে এজিএস পদে ৩৯৭৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের মাসুদ রানা।
এ পদে ছাত্রদল-ছাত্র অধিকার পদের তানজীল পেয়েছেন ৩২৭৫ ভোট।
আগের দিন মঙ্গলবার বিকাল ৪টায় ভোগগ্রহণ শেষে ওএমআর মেশিনে গণনার সঠিকতা নিয়ে বিপত্তির কারণে গণনার কাজ বিঘ্নিত হয়। পরে গভীর রাতে আবার শুরু হয় গণনা।
বুধবার সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের তিনজন সদস্য প্রথমে চারটি কেন্দ্রের (বিভাগের) এবং পরে সকালের ভাগে আরও তিনটির ফলাফল ঘোষণা করেন। দুপুরের মধ্যে আরও চারটির এবং বিকালে আরও সাতটির ফল জানানো হয়।
সন্ধ্যার পর থেকে একে একে বাকি কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে।
এক নজরে শীর্ষ তিন পদের ফল
|
কেন্দ্র |
ভিপি |
জিএস |
এজিএস |
|
ভূগোল ও পরিবেশ বিভাগ |
রিয়াজুল ইসলাম: ১০০ একেএম রাকিব: ৯১ |
আব্দুল আলিম আরিফ: ৯০ খাদিজাতুল কোবরা: ৪৫ |
মাসুদ রানা: ৯৮ আতিকুর রহমান তানজিল: ৮৫ |
|
নৃবিজ্ঞান |
রিয়াজুল ইসলাম: ১২৮ একেএম রাকিব: ১১৮ |
আব্দুল আলিম আরিফ: ১২৩ খাদিজাতুল কোবরা: ৭৩ |
মাসুদ রানা: ১০২ আতিকুর রহমান তানজিল: ১২৬ |
|
লোকপ্রশাসন |
রিয়াজুল ইসলাম: ১২২ একেএম রাকিব: ১৩২ |
আব্দুল আলিম আরিফ: ১২৩ খাদিজাতুল কোবরা: ৬২ |
মাসুদ রানা: ১৩০ আতিকুর রহমান তানজিল: ১০৬ |
|
ফার্মেসি |
রিয়াজুল ইসলাম: ৭৮ একেএম রাকিব: ৫৩ |
আব্দুল আলিম আরিফ: ৮৩ খাদিজাতুল কোবরা: ২৬ |
মাসুদ রানা: ৭৮ আতিকুর রহমান তানজিল: ৪৫ |
|
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং |
রিয়াজুল ইসলাম: ১০৬ একেএম রাকিব: ৯৪ |
আব্দুল আলিম আরিফ: ১১২ খাদিজাতুল কোবরা: ৫৩ |
মাসুদ রানা: ১০৫ আতিকুর রহমান তানজিল: ৮০ |
|
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি |
রিয়াজুল ইসলাম: ৫১ একেএম রাকিব: ৩৯ |
আব্দুল আলিম আরিফ: ৪৬ খাদিজাতুল কুবরা: ১৮ |
মাসুদ রানা: ৪২ আতিকুর রহমান তানজিল: ৩০ |
|
ফিন্যান্স |
রিয়াজুল ইসলাম: ১৩৮ একে এম রাকিব: ২৩১ |
আবদুল আলিম আরিফ: ১৬৩ খাদিজাতুল কুবরা: ১১৩ |
মাসুদ রানা: ১৬৩ আতিকুর রহমান তানজিল: ১৭৮ |
|
অনুজীব বিজ্ঞান |
রিয়াজুল ইসলাম: ৮৭ একে এম রাকিব: ৪৬ |
আবদুল আলিম আরিফ: ৮৫ খাদিজাতুল কুবরা: ৩২ |
মাসুদ রানা: ৮১ আতিকুর রহমান তানজিল: ৪০ |
|
চারুকলা অনুষদের ৩ বিভাগ |
রিয়াজুল ইসলাম: ২১ একে এম রাকিব: ১০৬ |
আবদুল আলিম আরিফ: ১৮ খাদিজাতুল কুবরা: ৩৬ |
মাসুদ রানা: ১২ আতিকুর রহমান তানজিল: ৮২ |
|
দর্শন বিভাগ |
রিয়াজুল ইসলাম: ১১১ একে এম রাকিব: ১৭৫ |
আবদুল আলিম আরিফ: ১৩৫ খাদিজাতুল কুবরা: ৮০ |
মাসুদ রানা: ১১৯ আতিকুর রহমান তানজিল: ১২৪ |
|
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোলিকুলার বায়োলজি |
রিয়াজুল ইসলাম: ৮৯ একে এম রাকিব: ৫৭ |
আবদুল আলিম আরিফ: ৯৮ খাদিজাতুল কুবরা: ৩২ |
মাসুদ রানা: ৯০ আতিকুর রহমান তানজিল: ৪২ |
|
প্রাণীবিদ্যা বিভাগ
|
রিয়াজুল ইসলাম: ১২৮ একেএম রাকিব: ১২৮ |
আব্দুল আলিম আরিফ: ১৫৪ খাদিজাতুল কুবরা: ৬৮ |
মাসুদ রানা: ১৩১ আতিকুর রহমান তানজিল: ১০৮ |
|
মার্কেটিং
|
রিয়াজুল ইসলাম: ২০০ একেএম রাকিব: ১৮৭ |
আব্দুল আলিম আরিফ: ২১৪ খাদিজাতুল কুবরা: ৮৬ |
মাসুদ রানা: ১৯৫ আতিকুর রহমান তানজিল: ১৫৩ |
|
উদ্ভিদবিজ্ঞান |
রিয়াজুল ইসলাম: ৬৫ একেএ মরাকিব: ২১৬
|
আব্দুল আলিম আরিফ: ১৪৩ খাদিজাতুল কুবরা: ৬৯
|
মাসুদ রানা: ১২০ আতিকুর রহমান তানজিল: ১৩৮
|
|
আইন ও ভূমি প্রশাসন
|
রিয়াজুল ইসলাম: ১৫২ একেএম রাকিব: ১৩৭
|
আব্দুল আলিম আরিফ: ২৩৩ খাদিজাতুল কুবরা: ৩৭
|
মাসুদ রানা: ১৫৬ আতিকুর রহমান তানজিল: ১১৯
|
|
সমাজবিজ্ঞান
|
রিয়াজুল ইসলাম: ১৮২ একেএম রাকিব: ১২৯
|
আব্দুল আলিম আরিফ: ১৯০ খাদিজাতুল কুবরা: ৭৩ |
মাসুদ রানা: ১৬০ আতিকুর রহমান তানজিল: ১১০
|
|
সমাজকর্ম
|
রিয়াজুল ইসলাম: ১৮১ একেএম রাকিব: ১২১
|
আব্দুল আলিম আরিফ: ১৬৭ খাদিজাতুল কুবরা: ৬৮
|
মাসুদ রানা: ১৩০ আতিকুর রহমান তানজিল: ১৬২ |
|
পরিসংখ্যান
|
রিয়াজুল ইসলাম: ১৯০ একেএম রাকিব: ৯৪
|
আব্দুল আলিম আরিফ: ১৮৭ খাদিজাতুল কুবরা: ৫৬
|
মাসুদ রানা: ১৭৬ আতিকুর রহমান তানজিল: ৯১
|
|
গণযোগাযোগ ও সাংবাদিকতা
|
রিয়াজুল ইসলাম: ১৮৩ একেএম রাকিব: ১২৫
|
আব্দুল আলিম আরিফ: ১২৩ খাদিজাতুল কুবরা: ২৬
|
মাসুদ রানা: ১৪৬ আতিকুর রহমান তানজিল: ১১৪ |
|
সংগীত বিভাগ
|
রিয়াজুল ইসলাম: ০৪ একেএম রাকিব: ১২৫
|
আব্দুল আলিম আরিফ: ০০ খাদিজাতুল কুবরা: ৪৮
|
মাসুদ রানা: ০০ আতিকুর রহমান তানজিল:১০৮
|
|
গণিত বিভাগ |
রিয়াজুল ইসলাম: ২০৩ একেএম রাকিব: ১১১
|
আব্দুল আলিম আরিফ: ২১৫ খাদিজাতুল কুবরা: ৫৯
|
মাসুদ রানা: ১৮১ বিএম আতিকুর রহমান তানজিল: ১১০
|
|
ইসলামিক স্টাডিজ বিভাগ |
রিয়াজুল ইসলাম: ২০৩ একেএম রাকিব: ৭৭
|
আব্দুল আলিম আরিফ: ১৭৮ খাদিজাতুল কুবরা: ৩২
|
মাসুদ রানা: ১৫৩ বিএম আতিকুর রহমান তানজিল: ১২৫
|
|
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট |
রিয়াজুল ইসলাম: ৯৭ একেএম রাকিব: ৯৯
|
আব্দুল আলিম আরিফ: ১০২ খাদিজাতুল কুবরা: ৪৪
|
মাসুদ রানা: ৯১ বিএম আতিকুর রহমান তানজিল: ৮৪
|
|
ইংরেজি বিভাগ |
রিয়াজুল ইসলাম: ১৯৮ একেএম রাকিব: ১২৩
|
আব্দুল আলিম আরিফ: ১৯৪ খাদিজাতুল কুবরা: ৪৫
|
মাসুদ রানা: ১৮৮ বিএম আতিকুর রহমান তানজিল: ৮৫ |
|
মনোবিজ্ঞান বিভাগ |
রিয়াজুল ইসলাম: ১২৪ একেএম রাকিব: ৮৩
|
আব্দুল আলিম আরিফ: ৮৬ খাদিজাতুল কুবরা: ৩৩ ইভান তাহসিভ-৭৩
|
মাসুদ রানা: ৮৯ বিএম আতিকুর রহমান তানজিল: ৮৮
|
|
রসায়ন বিভাগ |
রিয়াজুল ইসলাম: ২২৩ একেএম রাকিব: ১১৬
|
আব্দুল আলিম আরিফ: ২২৭ খাদিজাতুল কুবরা: ৬২
|
মাসুদ রানা: ১৭০ তানজিল: ১৪৪
|
|
মোট |
রিয়াজুল ইসলাম: ৩,৩৬৪ ভোট একেএম রাকিব: ২৪০৪ |
আব্দুল আলিম আরিফ: ৩,৪৮৯ ভোট খাদিজাতুল কুবরা: ১,৩৭৬ ভোট |
মাসুদ রানা: ৩,১০৬ ভোট আতিকুর রহমান তানজিল: ২,৬৭৭ ভোট |
প্রথম ভোটের ফলের অপেক্ষা
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দুই দশক পর মঙ্গলবার প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয় শান্তিপূর্ণভাবে।
বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে।
ওএমআর মেশিনের বিপত্তি তিন ঘণ্টার চেষ্টাতেও সমাধান না হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্যানেলের নেতাদের নিয়ে বৈঠকে বসে জকসুর জন্য গঠিত নির্বাচন কমিশন। বৈঠকে উপাচার্যও অংশ নেন।
বৈঠকে একটি কেন্দ্রের ভোট হাতে গণনার পর তা পরীক্ষামূলকভাবে ওএমআর মেশিনে আবার গণনার সিদ্ধান্ত হয়। এরপর যেগুলোর ফল কাছাকাছি থাকবে সেসব মেশিন দিয়ে পুরোদমে ভোট গণনার সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর রাত সাড়ে ১২টায় নৃবিজ্ঞান বিভাগের ২৭৮ ভোট হাতে গণনা করা হয়। এরপর ওএমআর মেশিনে গণনার সঠিকতা যাচাই করে বাকি ভোট গোনা শুরু হয় গভীর রাতে।
প্রথম চার বিভাগের ফল প্রকাশ করতে করতে সকাল হয়ে যায়।
জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে এর আগে ধারণা দিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।