খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন, বিশ্বশান্তির বার্তা
একই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ উপলক্ষে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। শুক্রবার সকালে লারমা স্কয়ার থেকে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে বুদ্ধ পতাকা উত্তোলন, মঙ্গলসূত্র পাঠ ও মৈত্রী পানি বর্ষণ করা হয়।