তেজগাঁওয়ে ‘ফুড ফেস্টিভ্যাল’
রাজধানীর তেজগাঁও এলাকায় আলোকি কনভেনশন সেন্টারে নানা পদের সব খাবার নিয়ে আয়োজন করা হয়েছে ‘প্রি ওয়েডিং ও ফুড ফেস্টিভ্যাল’। দুইদিনের এই আয়োজন শুরু হয়েছে শুক্রবার। সেখানে দেশি-বিদেশি বিভিন্ন রকমের খাবারের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।