কালো টাকা সাদা করার পুরোনো পথেই কি হাঁটছে নতুন সরকার?
১৯৭৫ সাল থেকে শুরু করে ১৭ বার সুযোগ দিয়েও অর্থনীতির মূলধারায় ফেরানো যায়নি সিংহভাগ অপ্রদর্শিত অর্থ, সোজা কথায় যাকে বলা হয় কালো টাকা। উল্টো বেড়েছে ধনী-দরিদ্রের বৈষম্য, নিরুৎসাহিত হয়েছেন সৎ করদাতারা।