অ্যাননটেক্সের ‘ঋণ জালিয়াতির’ মামলায় কারাগারে আবুল বারকাত
অ্যাননটেক্সের ‘ঋণ জালিয়াতির’ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আদালত থেকে বেরিয়ে হাজতখানায় যাওয়ার সময় বারকাত বলেছেন, “আমি শিক্ষক মানুষ, আপনারা ভালো থাকুন।”